বিন্দু ও সারিকা মুখোমুখি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর পর দুই ঈদে বৈশাখী টিভিতে দেখানো হয় প্রেমের নাম বেদনা নাটকটির দুটি পর্ব। প্রথম পর্বে দেখানো হয়, অভিনয় করতে এসে ঝামেলার মুখোমুখি হন বিন্দু। পরিচালকের ভালোবাসায় সাড়া দেননি তিনি। তাই বিন্দুর আর অভিনয়-জগতে প্রতিষ্ঠিত হওয়া সম্ভব হয়নি। দ্বিতীয় পর্বে দেখা যায়, নাটকে অভিনয় করতে আসেন সারিকা। পরিচালক তাঁর প্রেমে পড়েন। একসময় তাঁরা বিয়ে করেন। এবার ঈদের জন্য তৈরি হচ্ছে প্রেমের নাম বেদনার আরেকটি পর্ব। নাটকটির পরিচালক হিমেল আশরাফ জানান, এবারের পর্বে মুখোমুখি হবেন বিন্দু ও সারিকা। সারিকা চান তাঁর স্বামীকে ধরে রাখতে আর বিন্দু এবার ভালোবাসছেন সেই পরিচালককে।বিন্দু বলেন, ‘দুজনের একসঙ্গে আসা মানে তুমুল দ্বন্দ্ব হবে। শেষ পর্যন্ত কী হবে, তার জন্য দর্শকদের নাটকটি দেখতে হবে।’