বিন্দুর বাবা সুমন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিন্দুর বাবার চরিত্রে অভিনয় করলেন সুমন পাটোয়ারি। নাটকের নাম আজ বৈশাখের আমন্ত্রণে। পার্থ সরকার পরিচালিত নাটকটি পয়লা বৈশাখে একুশে টিভিতে প্রচারিত হবে। সুমন পাটোয়ারি বললেন, ‘নায়িকার বাবার চরিত্রে এবারই অভিনয় করছি। আমার চেহারায় বাবার রূপটা ফুটিয়ে তোলার জন্য অনেক সময় ধরে মেকআপ নিতে হয়েছে। গতানুগতিক চরিত্রের একেবারেই বাইরে এই চরিত্রটি।’ বিন্দু বললেন, ‘সুমন পাটোয়ারি আমার বাবা হবেন, এটা শুনেই আমার হাসি পাচ্ছিল। পরে অবশ্য আমরা বেশ ভালোভাবেই কাজটা শেষ করেছি। স্পটে যখনই সুমন পাটোয়ারিকে বাবা বলে ডাকতাম, তখনই হাসির রোল পরে যেত।’