বিপজ্জনক দৃশ্য বাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ছবিতে ধুন্ধুমার অ্যাকশন তো থাকবেই।তবে বাড়াবাড়ি রকমের বিপজ্জনক আর ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে ভেবে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সেভেন-এর একটি দৃশ্য বাদ দেওয়া হচ্ছে।উইলো স্পিরংস ইন্টারন্যাশনাল রেসওয়েতে এই দৃশ্যের শুটিংয়ের আয়োজন করা হয়েছিল।পল ওয়াকার এর কাছাকাছিই এক জায়গায় নিহত হয়েছিলেন। দৃশ্যটা নিয়ে বেশ কিছুদিন ধরেই প্রস্তুতি চলছিল। ভিন ডিজেলসহ বাকি তারকারাও ছিলেন। কিন্তু শুটিং শুরুর আগ মুহূর্তে প্রযোজকেরা দৃশ্যটি বাদ দিয়ে দেন।
ধারণা করা হচ্ছে, দৃশ্যটা শুটিং করার জন্য যথাযথভাবে বিমা করানো হয়নি বলেই এই সমস্যা। আইএএনএস।