বিপদে রামগোপালের 'বীরাপ্পন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রামগোপাল ভার্মার ‘কিলিং বীরাপ্পন’।
রামগোপাল ভার্মার ‘কিলিং বীরাপ্পন’।

সম্প্রতি ভারতের মাদ্রাজের উচ্চ আদালতে দায়ের করা এক অভিযোগে বলিউডের জনপ্রিয় নির্মাতা রাম গোপাল ভার্মার ছবি ‘কিলিং বীরাপ্পন’-এর মুক্তি নিয়ে আপত্তি জানানো হয়েছে। মামলার অভিযোগে জানানো হয়েছে, এ ছবিতে অনেক ভুল তথ্য দেওয়া হয়েছে, পাশাপাশি ছবিটি মুক্তি পেলে ভারতের তামিলনাড়ু রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে। ‘কিলিং বীরাপ্পন’ ছবিতে অভিনয় করেছেন শিবরাজকুমার, পারুল যাদব, সন্দীপ ভরদ্বাজ প্রমুখ।

এদিকে, অভিযোগ প্রসঙ্গে অভিযোগকারী পানীর সেলভি জানিয়েছেন, ছবির কাহিনিতে বর্ণিত ডাকাতদের প্রসঙ্গে অসংখ্য ভুল তথ্য পরিবেশন করা হয়েছে।
পানীর সেলভি তাঁর অভিযোগে বলেছেন, এ ছবিটি অসংখ্য ভুল তথ্যে ভরা। এবং ছবিটি যদি মুক্তি পায়, সে ক্ষেত্রে তা তামিলনাড়ু রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলবে।
এদিকে, ‘কিলিং বীরাপ্পন’ ছবিটি ১ জানুয়ারি চেন্নাইতে মুক্তি পায়নি বলেই জানিয়েছে বেশ কয়েকটি সংবাদমাধ্যম।
দস্যু ‘বীরাপ্পন’কে নিয়ে নির্মিত এই ছবিটিতে একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন কন্নড় চলচ্চিত্র জগতের ড. রাজকুমারের ছেলে শিবরাজকুমার।
প্রসঙ্গত, ২০০০ সালে ড. রাজকুমারকে অপহরণ করে ১০৮ দিন বন্দী করে রেখেছিল দুর্ধর্ষ দস্যু ‘বীরাপ্পন’। এ ছবিতে ‘বীরাপ্পন’ চরিত্রে অভিনয় করছেন সন্দীপ ভরদ্বাজ।