বিপদে সেলেনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেচারি সেলেনা! কে জানত জাস্টিন বিবারের সঙ্গে প্রেম করার অপরাধে এত সব গঞ্জনা সইতে হবে তাঁর এই টিন বয়সেই! ঘটনাটা হয়েছে সত্যিই দুঃখজনক। আরেক টিনএজ সংগীততারকা জাস্টিন বিবারের সঙ্গে তাঁর মন দেওয়া-নেওয়ার ব্যাপারটা জানাজানি হওয়ার পরপরই পাগলাটে জাস্টিনভক্তদের রোষানলে পড়েছেন সেলেনা গোমেজ। আর ব্যাপারটা মোটেও সাধারণ ঠাট্টার পর্যায়ে থাকেনি। অনলাইনে হত্যার হুমকিও দেওয়া হয়েছে তাঁকে। ধারণা করা হচ্ছে, জাস্টিন বিবারকে চুমু খাওয়ার একটি দৃশ্যের ছবি প্রচার হওয়ার পরপরই সেলেনার ওপর দারুণ খেপেছেন জাস্টিনভক্তরা। ওয়েবসাইট।