বিপাকে আদনান সামি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গায়ক আদনান সামি বিপাকে পড়েছেন। এর কারণ তাঁর তৃতীয় স্ত্রী রোয়া ফারিয়াবি। দ্বিতীয় স্ত্রী সুবা গালাদারি চান রোয়া যেন এখনই তাঁর মুম্বাইয়ের লোখান্ডওয়ালার ওবেরয় স্কাইহাইটের ফ্ল্যাটটি ছেড়ে অন্যত্র চলে যান। না হলে তিনি আইনি ব্যবস্থা নেবেন। আদনান সামির সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার সময় ওবেরয় স্কাইহাইটের মালিকানা পান সুবা। তবে মুম্বাইয়ে আদনানের থাকার বাসা না থাকায় পারিবারিক আদালতের নির্দেশে সুবা ওই ফ্ল্যাটে কয়েক মাসের জন্য আদনানকে থাকতে দেন। কথা ছিল, পরে আদনান ফ্ল্যাট কিনে অন্যত্র চলে যাবেন। কিন্তু তা না করে আদনান তৃতীয় বিয়ে করে দিব্যি ওই বাসায় বাস করছেন। সুবার মতে, এটা তো আইন বিরুদ্ধ!