বিপাকে দিপীকা পাড়ুকোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি বলিউড অভিনেতা রণবীর কাপুর কনডমের একটি বিজ্ঞাপনচিত্রের শুটিং করেন। আর এ নিয়ে মন্তব্য করতে গিয়েই বিপাকে পড়েছেন বলিউড অভিনেত্রী দিপীকা পাড়ুকোন। ভারতীয় এক টিভি অনুষ্ঠানে প্রযোজক করন জোহরের কাছে বিজ্ঞাপনটি নিয়ে কথা বলতে এ বিপত্তি ঘটে তাঁর। অনুষ্ঠানটির নাম ‘কফি উইথ করন’। এ ব্যপারে অবশ্য রণবীর কাপুর তেমন কিছু না বললেও তার বাবা ঋষি কাপুর এবার মুখ খুলেছেন। তিনি দিপীকাকে একহাত নিলেন। আর দিপীকা এতে কিছুটা ঘাবড়ে গিয়েছেন। এদিকে গত বৃহস্পতিবার মুম্বাইয়ে এক টিভি অনুষ্ঠানে দিপীকা এ সম্পর্কে বলেন, কাউকে দুঃখ দেওয়ার জন্য আমি এ ধরনের মন্তব্য করিনি।এদিকে দিপীকাকে বাঁচাতে এগিয়ে এলেন ব্রেক কি বাদ এর নায়ক ইমরান খান। তিনি জানালেন, আসলে দিপীকা রসিকতা করেই এমন মন্তব্য করেছেন। আজ শুক্রবার তাদের ছবি ব্রেক কি বাদ মুক্তি পাচ্ছে। তার আগে এমন বিতর্কে দুজনেই জড়াতে চান না। কেননা পরের সপ্তাহে অর্থাৎ আগামী ৩ ডিসেম্বর মুক্তি পাচ্ছে দিপীকার আরেকটি ছবি খেলে হম জি জান সে। এটি পরিচালনা করেছেন আশুতোষ গোয়ারিকরের।