বিপাকে পরিচালক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপাকে পড়েছেন পরিচালক নিখিল আদভানি। এক ছবি নিয়ে এন্তার সমালোচনা আর হুমকি-ধমকির মুখে পড়তে হচ্ছে তাঁকে। পাতিয়ালা হাউস ছবিতে পাকিস্তানি ক্রিকেটার কামরান আকমলকে নিয়ে প্রথম সমালোচনার মুখে পড়েন এই পরিচালক। ছবি থেকে ওই ক্রিকেটারকে বাদ দেওয়ার জন্য বিভিন্ন মহল থেকে চাপ আসছে। কিন্তু নিখিলের ভাষ্য, এটি ক্রিকেটনির্ভর একটি ছবি। অন্য দেশের ক্রিকেটাররা যদি ছবিতে থাকতে পারেন, তাহলে পাকিস্তানি ক্রিকেটার বাদ পড়বেন কেন! এদিকে ছবির আরেক অভিনেতা অক্ষয় কুমারকে নিয়ে শুরু হয়েছে আরেক গোলযোগ। ছবিতে শিখ সর্দারের চরিত্রে আছেন অক্ষয় কুমার। কিন্তু তাঁর মুখে দাড়ি-গোঁফের বালাই নেই। এতেই চটেছে কিছু শিখ সংগঠন। ছবি থেকে চরিত্রটি বাদ দেওয়ার কথা বলছে তারা। ওয়েবসাইট।