বিপাকে বিওন্সি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিবাহবার্ষিকী উদযাপন করতে সম্প্রতি কিউবা ভ্রমণে গিয়েছিলেন মার্কিন তারকা দম্পতি বিওন্সি ও জে-জি। কিন্তু যুক্তরাষ্ট্র সরকারের অনুমতিপত্র ছাড়া পর্যটকদের সেখানে যাওয়ার নিয়ম না থাকায় প্রশ্ন উঠেছে তাঁদের এ সফর নিয়ে। অনুমতি না নিয়ে সেখানে গিয়ে থাকলে জরিমানা গুণতে হতে পারে বিওন্সি ও জে-জিকে। এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে বার্তা সংস্থা ‘রয়টার্স’ জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও কিউবা আলাদা হওয়ার পর থেকে মার্কিন নাগরিকদের কিউবা ভ্রমণের জন্য সরকারী অনুমতিপত্র নিতে হয়। বিওন্সি ও জে-জি কিউবা যাওয়ার আগে অনুমতি নিয়েছিলেন কি না সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই বলেই জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গত সপ্তাহে কিউবার রাজধানী হাভানায় বেশ ঘটা করে নিজেদের বিবাহ বার্ষিকী উদযাপন করেছেন বিওন্সি ও জে-জি। সেসময় তাঁদেরকে শুভেচ্ছা জানানোর জন্য ভক্তদের ভিড় জমে গিয়েছিল। শহরের নামকরা কয়েকটি রেস্তরাঁয় খাবার গ্রহণের পাশাপাশি ঐতিহাসিক বিভিন্ন জায়গায় ঘুরে-বেড়িয়েছেন এ তারকা দম্পতি।