বিপাশা ও জনের লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘটা করে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছেন জন এব্রাহাম ও বিপাশা বসু। তাঁদের সম্পর্কের বয়স হলো প্রায় নয় বছর। কিন্তু এবারই প্রথম তাঁরা নিজেদের ছবি নিয়ে মুখোমুখি হচ্ছেন। হ্যাঁ, ১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে জন এব্রাহামের ছবি ঝুটা হি সাহি এবং বিপাশার আক্রোশ। ঝুটা হি সাহির পরিচালক আব্বাস টায়ারওয়ালা এর আগে জানে তু ইয়া জানে নার মতো ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন। আর আক্রোশ ছবির পরিচালক প্রিয়দর্শনকে নতুন করে পরিচয় করে দেওয়ার প্রয়োজন নেই। বিপাশা তাঁর টুইটারে লিখেছেন, ‘এবারই প্রথম জনের সঙ্গে লড়াই করব। এটা ভাবতেই ভালো লাগছে। আমি নিশ্চিত, এই লড়াইয়ে আমরা দুজনই জয়ী হব।’ ওয়েবসাইট।