বিপাশা কারও পাণিপ্রার্থী নন!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কদিন আগে একটা খবর শুনে নাকি আঁতকে উঠেছিলেন বিপাশা বসু। খবরের শিরোনাম— রণবীর কাপুরের পাণিপ্রার্থী বিপাশা! আর যায় কোথায়, খবর পড়েই মহাখাপ্পা বিপাশা! জানিয়েছেন তীব্র প্রতিবাদ। খুদে ব্লগিংয়ের ওয়েবসাইট টুইটারে লিখেছেন, ‘রণবীরের পাণিপ্রার্থী আমি! যতসব ফালতু কথা। রকস্টার ছবির ট্রেলার দেখে ভালো লেগেছিল, তাই টুইটারে নিজের অনুভূতির কথা লিখেছিলাম।’ কদিন বাদেই মুক্তি পাচ্ছে রণবীর কাপুরের নতুন ছবি রকস্টার। সেটা দেখে নিজের ভালো লাগার কথা জানিয়েছিলেন বিপাশা। তবে সেই কথাগুলো শেষমেশ গুজব হিসেবে রটে গিয়েছিল পত্রিকায়। ‘রণবীর খুব চমৎ কার একজন মানুষ। তার মানে এই নয়, তাঁর জন্য আমাকে পাগল হতে হবে! আমি কারও জন্য পাগল হব কেন?’ বললেন বিপাশা। বলিউড ওয়ার্ল্ড।