বিপাশার আক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবন চালাচ্ছেন, বলিউডের অভিনয়ের চাকাও ঘোরাচ্ছেন তুমুল বেগে। রসিকজনেরা বলছেন, ছেলেবন্ধুও ভালো চালাচ্ছেন বিপাশা বসু। অথচ দেখুন, গাড়িটাই নাকি চালাতে জানেন না এই তারকা! প্রতিবছরই শপথ নেন—এ বছরই গাড়ি চালানো শিখব, কিন্তু শেষমেশ গাড়ির ড্রাইভারকে গুনে দিতে হচ্ছে মাসিক বেতন। তাই টুইটারে এই তারকা লিখলেন, ‘প্রতিবছরই নিজে নিজে শপথ নিই গাড়ি চালানো শিখব, কিন্তু হয় না সেটা। আরেকজনের ওপর এ রকম নির্ভর করে থাকা বিরক্তিকর!’ সুপর্ণ ভারমার ছবি আত্মার শুটিং নিয়ে ব্যস্ত এখন বিপাশা। শোনা যাচ্ছে ভৌতিক ঘরানার এই ছবির শুটিং সেটেও নাকি ভৌতিক সব কাণ্ড ঘটছে! নারীকণ্ঠে গান ভেসে আসে কোথা থেকে কেউ বলতে পারছে না! আইএএনএস।