বিপাশার ওপর প্রতিশোধ নিলেন জন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিন কয়েক আগে এক মন্তব্যে সম্পর্ক ভাঙনের জন্য সাবেক প্রেমিক জন আব্রাহামকে দায়ী করেছিলেন বলিউডের অভিনেত্রী বিপাশা বসু। জন তাঁর সঙ্গে প্রতারণা করেছেন—ইশারা-ইঙ্গিতে এমনটাও বুঝিয়েছিলেন। বলা বাহুল্য, বিপাশার এমন বেফাঁস মন্তব্যে দারুণ চটেছেন জন। আর সম্ভবত সে কারণেই সম্প্রতি বিপাশার ওপর তিনি প্রতিশোধ নিয়েছেন। তাঁর অভিনীত ‘শুট আউট অ্যাট ওয়াডালা’ ছবি থেকে বিপাশাকে বাদ দেওয়ার জন্য বলেছেন নির্মাতাদের।এর আগে খবর প্রকাশিত হয়েছে, ‘শুট আউট অ্যাট ওয়াডালা’ ছবিতে চিত্রা চরিত্রে অভিনয় করবেন বিপাশা। ছবিটিতে সন্ত্রাসী দাউদ ইব্রাহিমের বড় ভাই সাবির ইব্রাহিম চরিত্রে অভিনয় করছেন মনোজ বাজপায়ী। আর মনোজের বিপরীতে ছোট একটি চরিত্রে দেখা যাবে বিপাশাকে। ছবির আইটেম গানে বিপাশা মুজরা নাচবেন বলেও খবর প্রকাশিত হয়েছে।কিন্তু সম্প্রতি ‘শুট আউট অ্যাট ওয়াডালা’ ছবিতে বিপাশার অন্তর্ভুক্তিতে বাদ সেধেছেন জন। তিনি বিপাশার পরিবর্তে অন্য কাউকে নেওয়ার জন্য বলেছেন ছবির প্রযোজকদের। সাম্প্রতিক এক খবরে এমনটিই জানিয়েছে ওয়ান ইন্ডিয়া। ‘শুট আউট অ্যাট ওয়াডালা’ ছবিতে কুখ্যাত সন্ত্রাসী মনোহর অর্জুন চরিত্রে অভিনয় করছেন জন। অন্যান্য চরিত্রে রয়েছেন অনিল কাপুর, কঙ্গনা রানাউত, সনু সুদ, তুষার কাপুর, মহেশ মাঞ্জারকার, রণিত রয় প্রমুখ। এস হুসেইন জাইদির ‘ডংরি টু দুবাই: সিক্স ডিকেডস অব দ্য মুম্বাই মাফিয়া’ বই অবলম্বনে ছবিটির চিত্রনাট্যকার ও পরিচালক সঞ্জয় গুপ্ত। ছবিটি মুক্তি পাচ্ছে ২০১৩ সালের ১৮ জানুয়ারি।