বিপাশার দিলে ফের চোট!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিপাশা বসু-জন এব্রাহামের সম্পর্ক টুটে গেছে। এবার বিপাশা বসু কি একাই থাকবেন? এমন প্রশ্ন যখন ভক্ত-দর্শকের মনের আঙিনায় উঁকিঝুঁকি মারছে, তখন বিপাশার মুঠোফোনে একজনার ছবি ঠাঁই করে নিয়েছে। যে-সে নয়, একেবারে হোমরাচোমরা গোছের লোক। মার্কিন অভিনেতা ও প্রযোজক জশ হার্টনেট! সম্প্রতি একটি ছবির সেটে দুজনকে একান্তে গল্প করতে দেখা গেল। জশ কথা বলছিলেন আর বিপাশা মন্ত্রমুগ্ধের মতো শুনছিলেন। সবাই ধরে নিলেন, দুজনের সম্পর্কটা বুঝি পাকাপাকি হয়ে গেল। কিন্তু একি! সবাইকে অবাক করে দিয়ে জশ সাবেক বান্ধবী সোফিয়া লিকে বগলদাবা করলেন। এই খবরে বিপাশার হূদয়ে চোট লেগেছে কি না, জানা যায়নি। তবে লোকে জশ হার্টনেটের কথা জানতে চাইলে বাঙালি ললনার মুখ আরক্তিম হয়ে ওঠে। ওয়েবসাইট।