বিপাশার নতুন প্রেমিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিনো মোরে ও জন এব্রাহাম অধ্যায় শেষ, বিপাশা বসুর জীবনের আরেক অধ্যায়ের নাম হারমান বেওয়াজা। বলিউডের এই উঠতি অভিনেতাকেই ‘মি. রাইট’ হিসেবে বিবেচনা করছেন বিপাশা। স্পেনে রণবীর-ক্যাটরিনার অবকাশযাপনের খবর খুব বেশি পুরোনো নয়। এবার ভারতীয় সংবাদমাধ্যমগুলোর ক্যামেরায় ধরা পড়ল গোয়া সমুদ্রতটে বিপাশা-হারমানের অবকাশ-দৃশ্য। মুখে কিছু না বললেও সবাই জেনে গেছে, বিপাশা-হারমানের বসন্ত চলছে। বরাবরের মতোই এবারও খবরে প্রকাশ—বিপাশার মা ও বোনেরা হারমানে মুগ্ধ; আগে যেমনটা ছিলেন ডিনো ও এব্রাহামে। তবে আগের দুটি সম্পর্কের একটিও পায়নি চূড়ান্ত রূপ। এবার পাবে কি? জি মিডিয়া ব্যুরো।