বিপাশার নতুন ‘ভালো বন্ধু’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁর আগের প্রেমের কথা কে না জানে! জন এব্রাহামের সঙ্গে বিপাশা বসুর সম্পর্কের বয়স ছিল এক দশকের বেশি। ক্যারিয়ার-সচেতন ছিলেন বলেই দুজন বিয়ের পথে পা বাড়াননি। দীর্ঘদিন ধরে চলা কোনো সম্পর্ক যখন হালকা হয়ে পড়ে, তখন তো সম্পর্ককে বয়ে বেড়ানো যায় না। ধীরে ধীরে সেই সম্পর্ক জটিল থেকে জটিলতর হয়ে পড়ে। আলোচনা সাপেক্ষে এমনই যুক্তি দাঁড় করিয়ে বিচ্ছেদ টেনে আনেন এই দুই তারকা। কিন্তু সময় তো আর বসে নেই। সম্প্রতি বিভিন্ন পার্টিতে নতুন বন্ধু হারমান বেওয়াজার সঙ্গে বেশ ঘনিষ্ঠভাবে সময় কাটাতে দেখা গেছে বিপাশাকে। বলিউডের এই তারকার ঘনিষ্ঠ বন্ধুদের অনুমান, এবার বোধহয় আবারও নতুন আরেক সম্পর্কে জড়াচ্ছেন বিপাশা। কিন্তু বিপাশার দাবি, হারমান আমার ‘ভালো বন্ধু’। জিনিউজ ব্যুরো।