বিপাশার নয় রূপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এত ছবির মাঝে পাঁখ নিয়ে বিপাশা বসুর এত মাতামাতি কেন? কারণটা শোনা যেতে পারে তাঁর নিজের মুখেই—‘পাঁখ আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি ছবি। শুধু এই কারণে নয় যে এটি আমার প্রথম আর্টফিল্ম ঘরানার কাজ। এই ছবিটি আমাদের চলচ্চিত্র-দুনিয়ার ভেতরকার সিরিয়াস কিছু সমস্যার ওপর আলো ফেলেছে।’একই সঙ্গে পাঁখ ছবিতে নয়টি ভিন্ন চরিত্রে অভিনয় করার খবরও বাতিল করে দিয়েছেন এই বাঙালি অভিনেত্রী। ‘নয়টি চরিত্রে অভিনয় করার খবরটা ভুল। আসলে নয়টি রূপে ছবিতে আমাকে দেখা যাবে। ছবিতে আমি নন্দিনী নামে কাল্পনিক একটি চরিত্রে অভিনয় করেছি। ছবির নায়ক আমাকে একেক সময় একেক রূপে কল্পনা করে।’ সুদীপ্ত চট্টোপাধ্যায় পরিচালিত এই ছবিতে অভিষেক হতে চলেছে নবাগত মারাদোনা রেবেলোর। সঙ্গে আরও আছেন মহেশ মাঞ্জরেকার। ওয়েবসাইট।