বিপাশার পূজা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্গাপূজার উৎসব-আনন্দে ভাসছে কলকাতা। আর কলকাতার মেয়ে বিপাশা বসু ভাসছেন মুখরোচক সব খাবারে! অন্তত তাঁর যা খাদ্যাভাস, সেই তুলনায় এই কদিনের খাবার-দাবারের বহর দেখলে ‘ভেসে যাওয়া’ শব্দ দুটি বেমানান নয় মোটেও। এই তারকা তেমনটাই লিখেছেন টুইটারে, ‘কলকাতায় কয়েক ঘণ্টা কাটাতে না-কাটাতেই প্রচুর খাবার-দাবার, বিশেষ করে মিষ্টি দিয়ে আমার পেট ভর্তি! মা-বাবার ভালোবাসা মানে সন্তানদের বেশি বেশি খাওয়ানো!’ এ কারণে কয়েকটা দিন যে ‘রুটিন ডায়েট’ ভুলে থাকতে হবে, তা বেশ ভালো করেই জানেন বিপাশা। তাই বলে দুর্গাপূজার মিষ্টিমণ্ডার স্বাদ নেওয়াতে পিছপা নন তিনি। আইএএনএস।