বিপাশার ফিটনেস ডিভিডি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শারীরিক কসরত নিয়ে ডিভিডি বের করেছিলেন বিপাশা বসু। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বলিউড অভিনেত্রী জানান, তাঁর আরেকটি ফিটনেস ডিভিডি বাজারে আসছে। গত মাস থেকে এর চিত্রায়ণের কাজ শুরু হয়েছে। ডিভিডিটি আগামী জুলাইয়ে মুক্তি পাবে। বিবি-লাভ ইউরসেলফ নামে প্রথম ফিটনেস ডিভিডিতে বিপাশা তাঁর ভক্তদের ওজন কমানোর কৌশল দেখিয়েছিলেন। ওয়েবসাইট।