বিপাশার ফ্যাশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিপাশা বসু
বিপাশা বসু

নিজের নামে ফ্যাশন-পণ্য বাজারে ছাড়ার চল শুরু হয়েছে বলিউডে। এবার সেই ব্যবসায় নেমে পড়লেন বিপাশা বসুও। এর আগে বিপাশা ফিটনেসের সিডি ছেড়েছিলেন বাজারে। যেটি বেশ ব্যবসাসফল হয়েছিল।
বিপাশা এরই মধ্যে তাঁর ফ্যাশনের দোকানও উদ্বোধন করেছেন। তবে সেটা হয়েছে অনলাইনের ভার্চুয়াল জগতে। আপাতত এই ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি হবে বেল্ট, অলংকার আর ব্যাগ। বিপাশা জানিয়েছেন, জ্যাম ঠেলে মার্কেটে গিয়ে কেনাকাটার হ্যাপা এখন অনেকেই সামলাতে রাজি নন। তাঁদের কথা ভেবেই এই অনলাইন দোকান। তা ছাড়া এটিই এখন আধুনিক পৃথিবীর কেতা। কেনাকাটা হবে অনলাইনেই। বলিউড হাঙ্গামা।