বিপাশার রেস্তোরাঁ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঙালিকে দিয়ে নাকি ব্যবসা হয় না। কথাটা ভুল প্রমাণ করে চলেছেন বিপাশা বসু। ঝানু ব্যবসায়ী হয়ে উঠছেন এই বলিউড অভিনেত্রী। কয়দিন আগে নিজস্ব ফ্যাশন সামগ্রী বিক্রির অনলাইন দোকান খোলার পর এবার একটি রেস্তোরাঁ দিতে চলেছেন বিপাশা।
ফিটনেসের ব্যাপারে যেমন সচেতন, একই সঙ্গে বিপাশা ভোজনরসিকও। রেস্তোরাঁর জন্য মুম্বাইয়ের শহরতলিতে উপযুক্ত জায়গার সন্ধান করছেন। বিপাশার এক বন্ধু জানিয়েছেন, এটা হবে একাধিক ধরনের খাবারের রেস্তোরাঁ। এরই মধ্যে রেস্তোরাঁর লাইসেন্সও তিনি পেয়ে গেছেন।
মুম্বাই মিরর।