বিপাশার লেখা ও তৌকীরের পরিচালনায় ঈদের চারটি নাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপাশা হায়াত জানালেন, গত ছয় মাস তিনি কোনো নাটক লেখেননি। ঈদ উপলক্ষে লিখছেন চারটি নাটক। আর এগুলো পরিচালনা করবেন তৌকীর আহমেদ।দেশ টিভির জন্য বিপাশা লিখছেন ভালোবাসা জেগে থাকে প্রাণে। জীবনে ভালোবাসা সম্পর্কে যে তিক্ততা আসে, সে বিষয়টি তুলে ধরা হয়েছে নাটকটিতে। এতে অভিনয় করবেন তৌকীর আহমেদ ও তারিন। এটিএন বাংলার জন্য বিপাশা লিখেছেন ডাইনোসর। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন তৌকীর আহমেদ, ফারহানা মিঠু ও সুমাইয়া শিমু। এ নাটকে পারিবারিক বন্ধনের গুরুত্বকে তুলে ধরা হয়েছে। বৈশাখী টিভির জন্য বিপাশার রচনায় তৌকীর নির্মাণ করছেন মরা জোছনায়। এ নাটকে তৌকীরের বিপরীতে আছেন নওশীন। বাংলাভিশনে প্রচারিত হবে বিপাশার রচনায় এবং তৌকীরের পরিচালনায় মধ্যরাত ও ঝরা পাতার গল্প। এ নাটকে অভিনয় করবেন মিথিলা ও তৌকীর।