বিপাশার ‘আত্মা’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভৌতিক ছবি দেখে নাকি ভয়ে চোখ ঢেকে ফেলেন বিপাশা বসু! সেই বিপাশাই নাম লেখালেন ক্যারিয়ারের চতুর্থ ভৌতিক ছবিতে। সুপর্ণ ভার্মার এই ছবির নাম আত্মা। রাজ ছবি দিয়ে জনপ্রিয়তার তুঙ্গে ওঠা বিপাশা বললেন, ‘ভাবতাম, এ ধরনের ভৌতিক ব্যাপার-স্যাপারে আমার কোনো ভয় নেই। আসলে কিন্তু তা নয়। আমার অনেক বন্ধুই ভৌতিক ছবিতে আমাকে দেখে অবাক হন।’ বন্ধুরা হয়তো এবারও অবাক হবেন। চূড়ান্ত হয়েছে আত্মার চিত্রনাট্য। পরিচালক সুপর্ণ জানালেন, খুব শিগগির ভারতের আন্ধেরির একটি বাড়িতে শুরু হবে শুটিং। টিএনএন।