বিপুল ভট্টাচার্য গুরুতর অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী বিপুল ভট্টাচার্য ফুসফুসের ক্যানসারে ভুগছেন ২০১০ সাল থেকে। সম্প্রতি শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাঁকে রাজধানীর শমরিতা হাসপাতালে ভর্তি করা হয়।হাসপাতাল সূত্রে জানা গেছে, শুরুতে বিপুল ভট্টাচার্যকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হলেও এখন তাঁকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। বিপুল ভট্টাচার্যের শ্যালক আশীষ পাল চৌধুরী গত বৃহস্পতিবার জানান, বিপুল ভট্টাচার্যের ফুসফুসে পানি জমে যাচ্ছে। আর তাই শ্বাসকষ্ট অব্যাহত আছে। এখন আর্থিক অসচ্ছলতার কারণে তাঁকে উন্নত চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না।বিপুল ভট্টাচার্য এখন হাসপাতালের ৯৭৮ নম্বর কেবিনে চিকিৎসাধীন।