বিপুল ভট্টাচার্যকে রেডিও থেরাপি দেওয়া হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ মুক্তিসংগ্রামী শিল্পী সংস্থা এবং মুক্তিযুদ্ধের প্রামাণ্য দলিল মুক্তির গান-এর শিল্পী বিপুল ভট্টাচার্য এখন ডেল্টা হাসপাতালে চিকিত্সাধীন। চিকিত্সকদের পরামর্শে তাঁকে দুবার রেডিও থেরাপি দেওয়া হয়েছে, তবে তাঁর ক্যানসার এখন কোন পর্যায়ে আছে, এ ব্যাপারে তিনি কিছু জানাতে পারেননি। গত বৃহস্পতিবার দুপুরে মুঠোফোনে কথা হয় তাঁর সঙ্গে।বিপুল ভট্টাচার্য এখন হাসপাতালের চিকিত্সক এম এন হুদা এবং লুত্ফন নাহারের তত্ত্বাবধানে আছেন। হাসপাতালের ৩০২ নম্বর কেবিনে তাঁকে রাখা হয়েছে।সম্প্রতি উন্নত চিকিত্সার জন্য ভারতের টাটা মেমোরিয়াল হাসপাতালে যান বিপুল ভট্টাচার্য। বিভিন্ন পরীক্ষার পর সেখানকার চিকিত্সকেরা জানান, তাঁর ফুসফুসে ক্যানসার হয়েছে। ১৩ আগস্ট তিনি দেশে ফিরে আসেন।এদিকে বিপুল ভট্টাচার্যের অসুস্থতার খবরে তাঁর শুভানুধ্যায়ী ও সতীর্থ শিল্পীরা উদ্বিগ্ন। ইন্দ্রমোহন রাজবংশী ও শাহীন সামাদ দুজনই বললেন, ‘এ দেশ স্বাধীন হওয়ার পেছনে যাঁদের অবদান রয়েছে, বিপুল ভট্টাচার্য তাঁদের একজন। আমরা চাই, তাঁর উন্নত চিকিত্সা হোক। এ জন্য সরকার ও শিল্পীদের এগিয়ে আসা উচিত।’