বিপুলের নতুন নাটক ‘মেট্রো’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিপুল রায়হানের পাললিক মন ধারাবাহিকটি দেখানো হয়েছে গত বছর। গত রোববার তিনি শুরু করেছেন নতুন একটি ধারাবাহিকের কাজ। নাম মেট্রো। তেমন কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই শুটিং শুরু করেছেন তিনি। নাটকটির কাজ হচ্ছে উত্তরায়।তাঁর নতুন ধারাবাহিকের গল্প প্রসঙ্গে জানালেন, নাটকের গল্পটি মেট্রোপলিটন শহরকে ঘিরে। গল্পে বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে ফুটে উঠবে ব্যক্তির সঙ্গে প্রতিযোগিতার লড়াই, স্বার্থের দ্বন্দ্ব, মোহ, ভোগ, হিংসা ও জৌলুশ। করপোরেট জগতের অমোঘ নিয়মে তৈরি হবে এক একটি বিচ্ছিন্ন মানুষ। আর সনাতনী মূল্যবোধ যাবে বদলে। বিপুল জানান, তাঁর এই নাটকের দৈর্ঘ্য হবে ১০৪ পর্ব। নাটকটি যৌথভাবে লিখেছেন বিপুল রায়হান ও সেলিম তাহের। পরিচালনা করছেন বিপুল একাই। নাটকের অভিনয়শিল্পীরা হলেন আহমেদ রুবেল, লিটু আনাম, তমালিকা, মম, মীম, নিশো, তানজিকা, স্বাগতা, জয়রাজ প্রমুখ।