বিপ্লবের 'ভাত পাকের রান্নাঘর'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিপ্লব
বিপ্লব

‘দেশটাকে আমরা স্বাধীন করেছি, ভাত পাকের রান্নাঘর করতে নয়/ভাতের মাঝে মাড় হতে নয়, পাকের মাঝে ঘরের পোকা হতে নয়’—এটি প্রমিথিউস ব্যান্ডের সদস্য বিপ্লবের নতুন গান। বিপ্লব জানান, দেশের চলমান পরিস্থিতি নিয়ে গানটি তৈরি করেছেন তিনি।
বিপ্লব বলেন, ‘দেশকে ভালোবেসে দায়িত্ববোধের চেতনা থেকে সচেতনতামূলক গান হিসেবে এটি তৈরি করেছি। গানটিতে একুশের চেতনা, মুক্তিযুদ্ধের গল্প, দেশপ্রেমের ব্যাপারগুলো তুলে ধরার চেষ্টা করেছি।’
বিপ্লবের নতুন গানটি শোনা যাচ্ছে www.prometheusbd.com ও www.levelzerodb.com ওয়েবসাইটে।
বিপ্লব বলেন, ‘প্রযুক্তির এই যুগে সব কিছুই অনলাইননির্ভর হয়ে উঠছে। সেই ভাবনা থেকে বছর দুয়েক আগে আমি অনলাইনে গান প্রকাশ করার সিদ্ধান্ত নিই। প্রক্রিয়াটি এখন দারুণ জনপ্রিয়।’