বিবর্তনের নাটক মেলা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘সামাজিক অসংগতির বিরুদ্ধে নাটক’ স্লোগান নিয়ে বিবর্তন যশোরের আয়োজনে যশোর শহরের টাউন হল মাঠের রওশন আলী মঞ্চে দুই দিনব্যাপী নাটক মেলা শুরু হয়েছে। গতকাল শুক্রবার বিকেল পাঁচটায় এম এ মুহিতের নির্দেশনায় জৈনক ঈমান আলী নাটক দিয়ে মেলা শুরু হয়। এরপর মঞ্চস্থ হয় সানোয়ার আলম খানের নির্দেশনায় বিবাহ প্রস্তাব ও মৃন্ময় চক্রবর্তীর নির্দেশনায় হট্টমালার ওপারে। আজ বিকেলে এই মঞ্চে আরও তিনটি নাটক মঞ্চস্থ হবে। নাটকের আগে বিবর্তনের সভাপতি সানোয়ার আলম খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন শেখ রবিউল আলম, হারুন-অর-রশীদ, সুকুমার দাস প্রমুখ।