বিবসনা হচ্ছেন ঐশ্বরিয়া!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সিনেমা জগতের বিখ্যাত নায়ক-নায়িকা এবং ধনীদের জীবনের নির্মম বাস্তবতা নিয়ে তৈরি হচ্ছে পরিচালক মধুর ভান্ডারকরের নতুন ছবি ‘হিরোইন’। সম্প্রতি এই ছবিটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। আর এ ছবিতেই ঐশ্বরিয়া বিবসনা হচ্ছেন বলে জানা গেছে। এমন একটা খবর গত কয়েক দিন ধরে বলিউডের বাতাসে বেশ আলোচনার জন্ম দেয়। আজ টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, বিবসনা হওয়ার জন্য ঐশ্বরিয়া পুরোপুরি প্রস্তুত। পরিচালক মধুর ভান্ডারকরের নতুন ছবিতে তাঁকে এমনভাবে অভিনয় করতে দেখা যাবে। আর ছবির গল্পের প্রয়োজনেই নাকি এমন দৃশ্য অন্তর্ভুক্ত হয়েছে।‘হিরোইন’ ছবিতে অভিনয়ের জন্য ভান্ডারকর প্রথমে কারিনা কাপুরকে প্রস্তাব দেন। তবে ছবির গল্প শুনে এবং নগ্ন দৃশ্যে অভিনয় করতে হবে জেনে তিনি তাতে অসম্মতি জানান।জানা গেছে, এমন দৃশ্যের কথা ভেবে কারিনা কাজ করতে রাজি না হলেও ঐশ্বরিয়া কীভাবে রাজি হলেন, তা অনেকে বুঝে উঠতে পারছেন না।