বিবাদ নেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্দাজে করা প্রতিবেদন উড়িয়ে দিলেন জ্যাকুলিন ফার্নান্দেজ। কদিন আগে খবর বেরিয়েছিল, বলিউড পরিচালক সাজিদ খানের সঙ্গে বিবাদে জড়িয়েছেন এই শ্রীলঙ্কান অভিনেত্রী। গুঞ্জন আছে, সাজিদ খানের সঙ্গেই প্রণয় চলছে তাঁর। তবে বিবাদ প্রসঙ্গে জ্যাকুলিনের সাফ জবাব, ‘নিশ্চিত করে বলতে পারি, কারও সঙ্গে ঝগড়া-বিবাদ নেই আমার।’ কয়েকটি প্রচারমাধ্যম অবশ্য জানিয়েছিল, একতা কাপুরের ছবিতে একটি আইটেম গানে নাম লিখিয়েছিলেন জ্যাকুলিন। আর তাতেই আপত্তি ছিল সাজিদের, ফলে ঝগড়া। কিন্তু একতা কাপুরের কোনো ছবিতেই নেই জ্যাকুলিন। আসল তথ্য জানিয়ে তিনি বললেন, ‘প্রভু দেবার রামাইয়া ভাস্তা ভাইয়া ছবির একটি আইটেম গান করছি আমি। দারুণ রোমাঞ্চিত ব্যাপারটি নিয়ে।’ আইএএনএস।