বিবাদ মেটালেন বিবার-সেলেনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন মাসের মাথায় আবার জোড়া লাগল জাস্টিন বিবার ও সেলেনা গোমেজের ভেঙে যাওয়া প্রেম। সম্প্রতি এ জুটিকে চুম্বনরত অবস্থায় দেখা যাওয়ার পর এমন খবর প্রকাশ করেছে ‘কন্ট্যাক্টমিউজিক’।এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, সম্প্রতি বিবার ও সেলেনাকে বেশ অন্তরঙ্গভাবে মিশতে দেখা গেছে। তাঁরা একে অপরের হাত ধরেছেন, আলিঙ্গন করেছেন। তাঁদের দেখে মনেই হয়নি, কখনও বিবাদে জড়িয়েছিলেন তাঁরা। তাঁদের দেখে স্পষ্ট বোঝা গেছে, সব দ্বন্দ্ব ভুলে আবার একে অপরের জীবনে ফিরে এসেছেন আলোচিত এ তারকা জুটি। বিবার-সেলেনার সাম্প্রতিক ঘনিষ্ঠতায় পুনর্মিলনের গন্ধ খুঁজে পাচ্ছেন এ জুটির কাছের বন্ধুরাও। তাঁদের মতে, বেশ কিছুদিন ধরে বিবার-সেলেনার সম্পর্কে টানাপোড়েন চলছিল। অবশেষে গত জানুয়ারিতে সম্পর্ক ভেঙে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেন তাঁরা। কিন্তু আদতে তাঁরা একে অপরকে পাগলের মতো ভালোবাসেন। দুজন দুজনকে ছেড়ে একদমই থাকতে পারেন না। এদিকে দিন কয়েক আগে ‘নেভার সে নেভার’ চলচ্চিত্রের সিক্যুয়েল থেকে নিজের ফুটেজ সরিয়ে ফেলতে বলেছিলেন সেলেনা। তাঁর আশঙ্কা, সম্পাদনার মাধ্যমে ছবিটিতে খারাপভাবে তুলে ধরা হবে তাঁকে। সম্পর্ক ভেঙে যাওয়ায় প্রতিশোধ নিতে বিবার এমন করবেন ভেবে প্রচণ্ড দুশ্চিন্তায় কাটছিল সেলেনার দিন। এমন শঙ্কা থেকে মুক্তি পেতেই তিনি বিবারকে কাছে টেনে নিয়েছেন কি না তা অবশ্য জানা যায়নি। স্বার্থ হাসিলের পর তিনি বিবারকে আবার ছুঁড়ে ফেলে দেবেন কি না তাও অনিশ্চিত।