বিবার-সেলেনার ‘আকাশ রোমান্স’!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আক্ষরিক অর্থেই নিজেদের প্রেমকে ভিন্ন এক উচ্চতায় নিয়ে গেলেন জাস্টিন বিবার ও সেলেনা গোমেজ। সম্প্রতি সেলেনার জন্য জাস্টিন বিবার হেলিকপ্টার ভাড়া করায় মজা করে এমনটাই বলাবলি করছেন অনেকে।১৭ জুন রোববার রাতে কানাডার টরেন্টোতে অনুষ্ঠিত মাচমিউজিক ভিডিও পুরস্কার প্রদান অনুষ্ঠানে যোগ দিতে প্রেমিকা সেলেনা গোমেজকে নিয়ে ভাড়া করা হেলিকপ্টারে চড়ে সেখানে যান বিবার। বিবার-সেলেনার এই হেলিকপ্টার ভ্রমণকে ‘আকাশ রোমান্স’ও বলা যেতে পারে। কাজ এবং অন্যান্য চাপ থেকে মুক্ত হতে আকাশপথে একান্তে সময় কাটিয়েছেন ১৮ বছর বয়সী বিবার এবং ১৯ বছর বয়সী সেলেনা। আর মাচমিউজিক ভিডিও পুরস্কার প্রদান অনুষ্ঠানে মঞ্চ পরিবেশনায় অংশ নেওয়ার পাশাপাশি মহড়ার সময়ও একে অপরের সঙ্গ নাকি দারুণ উপভোগ করেছেন তাঁরা। ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে জানিয়েছে পিপল ম্যাগাজিন।