বিবারকে নিয়ে কমেডি ধারাবাহিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টিন সেনসেশন’খ্যাত কানাডিয়ান পপগায়ক জাস্টিন বিবারের জীবনে ঘটে যাওয়া নানা ঘটনা নিয়ে কমেডি সিরিজ তৈরি করছে আমেরিকান ব্রডকাস্টিং কোম্পানি (এবিসি)। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে এসশোবিজ। মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক এবিসি ও বিবারের ম্যানেজার স্কুটার ব্রাউন যৌথভাবে নতুন এই কমেডি সিরিজ প্রযোজনা করছে। তারকা খ্যাতি পাওয়ার আগে বিবারের জীবন উপজীব্য করে কমেডি সিরিজটির চিত্রনাট্য লিখছেন জনপ্রিয় মার্কিন কমেডি সিরিজ ‘অন্টুরাজ’-এর দুই নির্বাহী প্রযোজক ম্যাট উলপার্ট ও বেন নেডিভা।নাম চূড়ান্ত না হওয়া এই কমেডি সিরিজে বিবারের জীবনের অজানা অনেক তথ্য হাস্যরসের মাধ্যমে তুলে ধরা হবে। এতে দেখা যাবে তুমুল জনপ্রিয় পপতারকা হয়ে ওঠার আগে উদ্ভটভাবে কাটানো বিবারের কৈশোরের কয়েকটি বছরের চালচিত্র। তাঁর পরিবারের অসংগতিপূর্ণ নানা কর্মকাণ্ডও ফুটিয়ে তোলা হবে কমেডি সিরিজটিতে।