বিবারকে সেলেনার হুকুম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী বড়দিনে বাজারে আসছে জাস্টিন বিবারের প্রামাণ্যচিত্র নেভার সে নেভার-এর দ্বিতীয় কিস্তি। ছবিটি মুক্তির আগেই সেলেনা গোমেজ সতর্ক; সাবেক প্রেমিক বিবারকে ‘হুকুম’ করেছেন ছবিটিতে যেন তাঁর উপস্থিতি না থাকে। বিচ্ছেদ হয়েছে তাঁদের এ বছরের শুরুতে। আর ছবিটির শুটিং চলেছিল তাঁদের প্রণয় চলাকালে। তাই সেলেনা শঙ্কিত, নেভার সে নেভার-এ যদি তাঁকে দেখা যায়! সেলেনার কাছের একজন বললেন, ‘ছবিতে যেন তাঁকে দেখা না যায়—এই বিষয়টি সম্পর্কে নিশ্চিত হতে চান তিনি।’ তবে বিবার এটা শুনবেন কি না, তা নিয়ে সন্দেহ আছে। এ ছাড়া বিবার টেলিফোনে একাধিকবার খারাপ ব্যবহার করেছেন বলেও দাবি করেছেন সেলেনা। ব্যাং শোবিজ।