বিবারের ইচ্ছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রিটিশদের ইংরেজি উচ্চারণে মোহিত জাস্টিন বিবার। চাইছেন ব্রিটিশদের মতো করে ইংরেজি উচ্চারণ করতে। সেটা জানালেন ব্রিটিশ এক সংবাদমাধ্যমকে, ‘দারুণ পছন্দ করি এই উচ্চারণভঙ্গি। এককথায় অসাধারণ! ঠিক করেছি, পড়াশোনা করব ব্রিটিশদের মতো উচ্চারণ করার জন্য।’ আরেক পরিকল্পনাও এঁটেছেন এই কানাডিয়ান তারকা। আগামী বছরেই নাম লেখাতে চান ছবির দুনিয়ায়। তা-ও আবার যেনতেন নয়, মারদাঙ্গা আর কমেডি ঘরানার ছবিতে! তার আগে অবশ্য চমকে দিয়েছেন প্রেমিকা সেলেনা গোমেজকে। গত রোববার টরন্টোতে হয়ে গেল মাচমিউজিক ভিডিও অ্যাওয়ার্ড অনুষ্ঠান। সেখানে সেলেনাকে নিয়ে বিবার উড়ে গিয়েছিলেন ভাড়া করা এক হেলিকপ্টারে চেপে। ব্যাং শোবিজ ও পিপল।