বিবারের জন্য চড়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাস্টিন বিবার
জাস্টিন বিবার

বর্ষীয়ান সংগীতশিল্পী শ্যারন অসবর্ন মনে করেন, বিগড়ে যাওয়া তারকা বিবারকে ঠিক পথে ফিরিয়ে আনার উপায় একটাই আছে। তা হলো সজোরে চড়! সম্প্রতি বিবারের উদ্দেশে এমনটাই বললেন তিনি। শ্যারন বলেন, ‘তার খুব ভালো একটা চড় দরকার। তার সবদিক খারাপ মানুষ দিয়ে ঘেরা। আমি তাকে বলব, নিজেকে স্টুডিওতে বন্দী করে রাখতে। যত দিন ভালো কিছু গান গাইতে না পারবে তত দিন স্টুডিও থেকে বের হয়ো না।’ ৬১ বছর বয়সী এ সংগীত কিংবদন্তি মনে করেন, এখন সময় এসেছে কঠোর হয়ে বিবারকে সঠিক পথে ফিরিয়ে আনার। তা না হলে বিবারের সব মেধা তাঁর অপকমের্র নিচে চাপা পড়ে নিঃশেষ হয়ে যাবে।