বিবারের ট্যাটুতে সেলেনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হালের পপ সেনসেশন জাস্টিন বিবার যেন গানের থেকে তাঁর ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচিত। আর হবেনই বা না কেন? গত বছর তো পুরোটাই প্রেমিকা সেলেনা গোমেজের সঙ্গে ঝামেলা করে কাটিয়েছেন। দুজনের সম্পর্ক ভাঙা-গড়াই ছিল নিয়মিত বিষয়। এ বছরের জানুয়ারিতে সেলেনা আবারও বিবারকে কাছে টেনে নেন। এর পর থেকে বিবারও ভালো ছেলের মতোই সেলেনাতে ছিলেন ব্যস্ত। সম্প্রতি বিবারের বাঁ হাতের কবজির ওপরে দুই পাখাওয়ালা এক দেবদূতের ট্যাটু দেখা গেছে। এটা দেখতে আবার অনেকটা সেলেনার মতোই! তবে এই ছবির সঙ্গে অনেকেই বিবারের পাঁড়ভক্ত অ্যাভাল্যান্না রৌথের তুলনা করছেন। গত বছর অ্যাভাল্যান্না মস্তিষ্কের ক্যানসারে মারা যান। ভক্তের স্মৃতির উদ্দেশ্যে নাকি প্রেমিকাকে আবার কাছে টানতেই এমন উল্কি? উত্তরটা বিবারই ভালো জানেন। পিটিআই।