বিবারের থুতু-বোমা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাস্টিন বিবার
জাস্টিন বিবার

ভক্তদের উদ্দেশে আবার থুতু ছুড়েছেন কানাডীয় ‘টিন সেনসেশন’ জাস্টিন বিবার। বিবারের বাড়ির সামনে উৎসুক ভক্তদের ভিড় লক্ষ্য করে বাড়ির বারান্দা থেকে তাঁর এই আক্রমণ।

উৎসুক ভক্তদের উদ্দেশে থুতু ছোড়া বিবারের জন্য নতুন কোনো ঘটনা নয়। এর আগেও এই ধরনের কাণ্ডের অভিযোগ উঠেছিল বিতর্কিত এ পপ গায়কের বিরুদ্ধে। চলতি বছরের মে মাসে বিবারের প্রতিবেশীও থুতু ছোড়ার অভিযোগ এনেছিলেন বিবারের বিরুদ্ধে। এক খবরে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিএমজি অনলাইন।তবে থুতু-বোমা ছোড়ার অভিযোগ উঠলেও নির্বিকার রয়েছেন বিবার। সাম্প্রতিক এ ঘটনার সময়কার উৎসুক ভক্তদের ভিড়ের একটি ছবিও ফটো শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি।

ইদানীং উল্টাপাল্টা নানা কীর্তি ঘটিয়ে ঘন ঘন খবরের শিরোনাম হচ্ছেন জাস্টিন বিবার। সর্বশেষ তাঁকে ভক্তদের এড়াতে আবর্জনার ঝুড়িতে করে পালাতে দেখা গেছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনকে গালাগাল দিয়েও মুখরোচক খবরের জন্ম দিয়েছেন বিবার।