বিবারের নতুন প্রেম এলা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেলেনা গোমেজের সঙ্গে বিচ্ছেদের পর মাস না পেরোতেই নতুন প্রেমিকা জুটিয়ে ফেললেন ‘টিন সেনসেশন’খ্যাত কানাডিয়ান পপগায়ক জাস্টিন বিবার। সম্প্রতি এমন খবরই ছড়িয়েছে হলিউডকেন্দ্রিক বিভিন্ন সংবাদমাধ্যমে। তাঁর নতুন প্রেমিকা হিসেবে উল্লেখ করা হয়েছে ১৭ বছর বয়সী উঠতি গায়িকা এলা পেইজ রবার্টস ক্লার্কের নাম।মার্কিন গায়িকা ও অভিনেত্রী সেলেনা গোমেজের সঙ্গে বিবারের দুই বছরের প্রেমের ইতি ঘটে গত জানুয়ারি মাসে। বিচ্ছেদের এক মাসের মাথায় বিবারের নতুন প্রেমের খবরে বেশ অবাকই হয়েছেন তাঁর ভক্তরা। সম্প্রতি উত্তর লন্ডনের কেন্টিশ শহরে আয়োজিত একটি অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে এলা ও বিবারকে। মূলত এরপর থেকেই ১৮ বছর বয়সী বিবারের সঙ্গে কৃষ্ণাঙ্গ এলার প্রেমের খবর চাউর হয়েছে। জানিয়েছে শোবিজস্পাই। এ প্রসঙ্গে এলার কাছের বন্ধুরা জানিয়েছেন, যেকোনো উপায়ে খ্যাতি পেতে চান এলা। স্কুলজীবন থেকেই সে খ্যাতির পেছনে ছুটছে। কিন্তু অনেক পরিশ্রমের পরও এখন পর্যন্ত সে খ্যাতির দেখা পায়নি। এবার সম্ভবত তার ক্যারিয়ার গড়ে দেবেন জাস্টিন বিবার।