বিবারের নতুন বাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলিশান একটা বাড়ি কিনলেন জাস্টিন বিবার। দাম ৬৫ লাখ ডলার। ক্যালিফোর্নিয়ার অদূরে ক্যালাব্যাসাস উপশহরে এ বাড়িতে আছে সাতটি শয়নকক্ষ। এর আগে এ বাড়ির মালিক ছিলেন এডি মারফির সাবেক স্ত্রী নিকোল মিচেল। ১০ হাজার বর্গফুটের এ বাড়িতে আছে আটটি স্নানঘর, একটি পাঠাগার। আছে ছবি দেখার কক্ষ এবং পুকুর। এ ছাড়া আধুনিক সব প্রযুক্তির অনেক কিছুই বাড়ির সঙ্গে যোগ করেছেন বিবার। তাতে করে সব মিলিয়ে খরচ পড়ছে সাড়ে ৮৭ লাখ ডলারের মতো। স্ক্রিন।