বিবারের বিচ্ছেদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টিনএজ মেয়েদের খুশিতে চাপা পড়ে যাচ্ছে সেলেনা গোমেজের হূদয় ভাঙার শব্দ। জাস্টিন বিবার আর সেলেনা গোমেজের সম্পর্কটা ভেঙেই গেল। তবে ভক্তরা বোধ হয় তেমন অবাক হননি। কয়েক সপ্তাহ ধরেই শোনা যাচ্ছিল এমন গুজব। জাস্টিন তাঁকে যথেষ্ট সময় দিচ্ছেন না—সেলেনার অভিযোগ ছিল এমনই। দুজনের দারুণ ব্যস্ত জীবনযাত্রাই তাহলে ভাঙনের কারণ! সম্পর্কের ইতি টেনেছেন সেলেনাই, তবে বিবার এগিয়ে গেছেন অনেকটা। শোনা যাচ্ছে ভিক্টোরিয়াস সিক্রেটের মডেল বারবারা পাভলিনার সঙ্গে বিবারের নতুন বন্ধুত্বের কথা। দুজনে মিলে সম্প্রতি দেখতে গিয়েছিলেন দ্য লায়ন কিং ছবিটি। টুইটারে এ বিষয়ে পোস্ট করার পরই বারবারা পড়েছেন বিবার-ভক্তদের তোপের মুখে। শেষমেশ তিনি আরেকটি টুইট করেছেন, ‘প্লিজ শান্ত হন, ও (বিবার) আপনাদেরই।’ পিপল, হাফিংটন পোস্ট।