বিবারের মোমের মূর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোটা দুনিয়ায় নামজাদা ও জনপ্রিয় ব্যক্তিদের মোমের মূর্তি সংরক্ষণ করা হয় লন্ডনের মাদাম তুসো জাদুঘরে। মাত্র ১৭ বছর বয়সে সেই জাদুঘরে এবার ঠাঁই পেলেন পপগায়ক জাস্টিন বিবার। এমন খবরে অনেকের মুখ হাঁ হয়ে গেছে। বিস্ময়াভিভূত হয়ে কেউ কেউ বলেছেন, এত কম বয়সে! কিন্তু কর্তৃপক্ষ বলছে, বিবার অত্যুঙ্গস্পর্শী জনপ্রিয় শিল্পী। গত মঙ্গলবার মাদাম তুসো জাদুঘরে মূর্তিটি উন্মোচন করা হয়। কালো রঙের প্যান্টের ওপর লাল চেকের শার্ট গায়ে মূর্তিটিকে দেখেই খুশিতে ফেটে পড়েন রক্ত-মাংসের বিবার। মূর্তিটির দিকে কখনো ঘুষি পাকিয়ে যান, কখনো জড়িয়ে ধরে উল্লাস প্রকাশ করেন। একই দিন বিবারের আরও দুটি মূর্তি আমস্টারডাম ও নিউইয়র্কে জাদুঘরে উন্মোচন করা হয়। ওয়েবসাইট।