বিবাহ বিভ্রাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জি টিভিতে (গাজী টিভি) আজ রাত নয়টা পাঁচ মিনিটে প্রচারিত হবে নাটক বিবাহ বিভ্রাট। নাটকটি লিখেছেন নওমী কামরুন এবং পরিচালনা করেছেন রওনক হাসান। এতে অভিনয় করেছেন আমিরুল হক চৌধুরী, সোহানা সাবা, রওনক হাসান প্রমুখ। জব্বার আলী খাঁ চালের আড়তের মালিক। বাসায় স্ত্রী আর সন্তান আছে। খাঁ সাহেব তাঁর ছেলে আরমানের জন্য হন্যে হয়ে পাত্রী খুঁজছেন। কিন্তু না, খাঁ সাহেব তাঁর স্ত্রী ও ছেলেকে লুকিয়ে নিজেই বিয়ের প্রস্তুতি নিচ্ছেন।