বিবাহবিচ্ছেদ চূড়ান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিনয়জীবনের সবচেয়ে বড় সাফল্যটা যখন হাতের মুঠোয়, তখন তাঁর সংসারে বেজে ওঠে বিচ্ছেদের সুর। একদিকে অস্কার, অন্যদিকে স্বামী জেসি জেমসের প্রতারণা। দুই মিলে কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েছিলেন অভিনেত্রী স্যান্ড্রা বুলক। তখন থেকেই দুজনে পৃথক থাকা শুরু করেন। খবর বেরিয়েছিল, সান্ড্রা বুলক বিবাহবিচ্ছেদের চেষ্টা চালাচ্ছেন। অবশেষে দুজনের মধ্যে ছাড়াছাড়ি হয়েছে। গেল সপ্তাহে তাঁরা বিবাহবিচ্ছেদের কাগজপত্রে সই করেছেন। অস্কারজয়ী এই অভিনেত্রীর এক প্রতিনিধি খবরের সত্যতা নিশ্চিত করেছেন। ওয়েবসাইট।