বিবেকের কাছে চাঁদা দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি মুম্বাই পুলিশের কাছে গিয়েছিলেন অভিনেতা বিবেক ওবেরয়। সেখানে একটি অভিযোগ দায়ের করেন তিনি। তাতে বলা হয়, রবি পূজারি নামে এক লোক তাঁর কাছে ফোনে পাঁচ কোটি রুপি চাঁদা দাবি করেছেন। বিবেকের ধারণা, ওই লোক অপরাধজগতের সঙ্গে জড়িত। এর আগে পরিচালক মহেশ ভাট ও কয়েকজন ধনাঢ্য ব্যক্তি মহারাষ্ট্রে রবি পূজারি নামে ওই ব্যক্তির বিরুদ্ধে একই অভিযোগ করেছেন। ধারণা করা হচ্ছে, রবি আন্ডারওয়ার্ল্ডের ছোটা রাজন গ্যাংয়ের গুরুত্বপূর্ণ একজন সদস্য। শোনা যায়, সম্প্রতি ওই দল থেকে বেরিয়ে এসেছেন রবি। এনডিটিভি।