বিবেকের কাছে প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা আবদুস শহীদ নেই। রেখে গেছেন স্ত্রী, দুই কন্যা আর মানসিক প্রতিবন্ধী একমাত্র ছেলেকে। এই অসহায় পরিবারটির একমাত্র সম্বল উলনের দোতলা বাড়ি। এই বাড়ির আয়ে কোনোভাবে বেঁচে আছে তারা। আজ এই পরিবারটি তাদের শেষ সম্বলটুকুও হারাতে বসেছে। আবদুস শহীদের পরিবারের দুঃখ-কষ্টের কথা থাকছে আজকের বিবেকের কাছে প্রশ্ন অনুষ্ঠানে। উপস্থাপনা ও পরিচালনা করেছেন ফয়সাল মাহমুদ। এটিএন বাংলায় অনুষ্ঠানটি দেখানো হবে আজ রাত ১০টা ৫০ মিনিটে।