বিভাগভিত্তিক মেয়র নাট্যোৎসবের উদ্যোগ
সিটি করপোরেশনের আর্থিক সহায়তায় মেয়র নাট্যোৎসব আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুরুতেই এই উৎসব করছে বরিশাল সিটি করপোরেশন। জানা গেছে, বরিশাল সিটি করপোরেশনের মেয়রের সহযোগিতায় আগামী ৩ থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত আয়োজন করা হবে নাট্যোৎসব। উৎসবে স্থানীয় নাট্যদলের পাশাপাশি ঢাকা, চট্টগ্রাম ও অন্যান্য বিভাগের নাটকের দলও অংশ নেবে। বরিশাল সিটি করপোরেশনের মেয়র সৈকত হোসেন বলেন, ‘অনেক দিন থেকেই বরিশালের সংস্কৃতিচর্চা মন্থর হয়ে আছে। সে জন্য বড় আকারের এক নাট্যোৎসব আয়োজন করার পরিকল্পনা করেছি।’গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি লিয়াকত আলি লাকী বলেন, ‘মেয়র নাট্যোৎসবের সিদ্ধান্তটি আমাদের দেশের নাট্যচর্চার ক্ষেত্রে একটা যুগান্তকারী সিদ্ধান্ত। পাশ্চাত্যের দেশগুলোর দিকে তাকালে দেখা যায়, নগরের মেয়র বা প্রধান নাট্যোৎসবের আয়োজন করেন। আমাদের দেশেও এ ধরনের আয়োজনে মেয়রের উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়।’