বিভাগীয় পর্যায়ে চলচিত্র উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টহলবাজ ফিল্ম সোসাইটি এবার বিভাগীয় পর্যায়ে আয়োজন করছে শিশুতোষ ও মুক্তিযুদ্ধভিত্তিক চলচিত্র উৎসব। ৫ এপ্রিল থেকে ঢাকা ছাড়া দেশের অন্য ছয়টি বিভাগে এই চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে। টহলবাজ ফিল্ম সোসাইটি সূত্রে জানা গেছে, বিভাগীয় পর্যায়ের তরুণ নির্মাতাদের মধ্যে সুস্থ ও সংস্কৃতিবিষয়ক চলচ্চিত্র তৈরির আগ্রহ তৈরির জন্য এই উৎসবের আয়োজন করা হয়েছে। আগামী ২৫ মার্চের মধ্যে ১০১ আজিজ সুপার মার্কেটের আবরণে আগ্রহী নির্মাতাদের নির্মিত ছবি জমা দেওয়ার জন্য অনুরোধ করেছে টহলবাজ ফিল্ম সোসাইটি কর্তৃপক্ষ। ফোন: ০১৭১৬৩৯৬০৫১।সম্প্রতি রাজধানীর রুশ বিজ্ঞান ও সংস্কৃতিকেন্দ্রে চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করে টহলবাজ ফিল্ম সোসাইটি।