বিভিন্ন চ্যানেলে একুশের অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দেশের সব কটি টিভি চ্যানেলে আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠান। সেসব থেকে বাছাই করা কিছু অনুষ্ঠান তুলে ধরা হলো এই প্রতিবেদনে।বিটিভিকেন্দ্রীয় শহীদ মিনারে সর্বসাধারণের শ্রদ্ধা জ্ঞাপন সরাসরি দেখানো হবে ভোর ছয়টা থেকে। এটিএন বাংলারাতে নাটক আবার ফাল্গুনে; লিখেছেন ও পরিচালনা করেছেন মামুনুর রশীদ। অভিনয় করেছেন মামুনুর রশীদ, ঋতু সাত্তার, তমালিকা কর্মকার, মোমেনা চৌধুরী প্রমুখ। ভাষা আন্দোলনে অংশ নেওয়া একজন প্রতিথযশা শিক্ষাবিদ মুখোমুখি হয় এক তরুণ সাংবাদিকের। চ্যানেল আইসন্ধ্যায় নাটক বিস্ময়; লিখেছেন বিপাশা হায়াত, পরিচালনা করেছেন তৌকীর আহমেদ। একুশে টিভিসন্ধ্যায় দেখানো হবে একুশের গান। এখানে গান করেছেন রফিকুল আলম ও আবিদা সুলতানা।এনটিভিআনোয়ারা সৈয়দ হকের গল্প অবলম্বনে না নাটকটি লিখেছেন সৈয়দ শামসুল হক। পরিচালনা করেছেন আশরাফী মিঠু। অভিনয় করেছেন হিল্লোল, ঈশিতা, শর্মিলী আহমেদ, কল্যাণ প্রমুখ। তথ্যচিত্র শহীদ মিনারের জীবনকথা দেখানো হবে বিকেলে। সন্ধ্যায় থাকছে টক শো সময়ের বাঙলা ভাষা।দেশ টিভিদুপুরে থাকছে বাংলা ছবি জহির রায়হান পরিচালিত জীবন থেকে নেয়া। হঠাৎ একদিন অনুষ্ঠানের আজকের অতিথি রফিকুল ইসলাম। ভাষাসৈনিকদের নিয়ে তৈরি তথ্যচিত্র আলোর পথযাত্রী থাকছে রাতে। আমার মায়ের ভাষা অনুষ্ঠানে গান করেছেন সুবীর নন্দী, ফাতেমা-তুজ-জোহরা, সাদি মহম্মদ, ফেরদৌস আরা, ফাহমিদা নবী, রুমানা ইসলাম ও জাগরণের শিল্পীরা। আরটিভিরাতে থাকছে নাটক জাতিস্মর। লিখেছেন আমিনুর রহমান, পরিচালনা করেছেন সুমন আনোয়ার।বাংলাভিশনপটভূমি তার শহীদ মিনার অনুষ্ঠানে আজকের অতিথি রফিকুল ইসলাম ও আহমদ রফিক। দেখানো হবে সন্ধ্যায়।বৈশাখী টিভিরমনা বটমূলে আয়োজন করা হয়েছে ‘একুশে পদাতিক ত্রয়োদশ সাংস্কৃতিক সম্মিলন’। সকাল সাড়ে ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত পুরো আয়োজনটি সরাসরি দেখানো হবে।