বিভিন্ন চ্যানেলে নারী দিবসের অনুষ্ঠান
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ মঙ্গলবার দেশের বিভিন্ন টিভি চ্যানেল আয়োজন করেছে নানা অনুষ্ঠানের। বিশ্বকাপ ক্রিকেটের আজকের খেলা বিটিভিতে দেখানো হবে দুপুর থেকে। তাই নারী দিবস উপলক্ষে তৈরি অনুষ্ঠানগুলো দেখানো হবে খেলার আগে। জানা গেছে, ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত নারী দিবসের অনুষ্ঠান সরাসরি দেখানো হবে সকাল ১০টায়। সকাল পৌনে নয়টায় বেবী মওদুদের উপস্থাপনায় আলোচনা অনুষ্ঠানে অংশ নেবেন সচিব কামরুন্নেসা। দুপুর সাড়ে ১২টায় আলোচনা অনুষ্ঠানে অংশ নেবেন সুলতানা কামাল ও আয়শা খানম।এটিএন বাংলায় রাতে দেখানো হবে শমী কায়সারের উপস্থাপনায় আপন আলোকে। চ্যানেল আইতে বিকেলে থাকছে পুনম প্রিয়ামের উপস্থাপনায় জাগো নারী জাগো। এখানে গান করেছেন হুমায়রা বশির ও রোকাইয়া হাসিনা। সন্ধ্যায় রাজু আলীমের পরিচালনায় থাকছে বিশেষ অনুষ্ঠান।এনটিভিতে রাতে দেখানো হবে রাঁধুনী কীর্তিমতী সম্মাননা অনুষ্ঠান।দেশ টিভিতে দুপুরে দেখানো হবে বিদেশি ছবি প্রভোকড। পরিচালনা করেছেন জগ মুন্দ্রা। অভিনয় করেছেন ঐশ্বরিয়া রাই, নভিন অ্যান্ড্রুজ, মিরান্ডা রিচার্ডসন প্রমুখ।আরটিভিতে সন্ধ্যায় থাকছে নাটক অনাকাঙ্ক্ষিত। বাংলাভিশনে থাকছে নাটক যক্ষের ধন। মঞ্জু সরকারের গল্প অবলম্বনে নাট্যরূপ ও পরিচালনা করেছে আশুতোষ সুজন। অভিনয় করেছেন জয়, আল মনসুর, নূপুর, ইলোরা গহর, অহনা প্রমুখ। সম্প্রতি অনুষ্ঠিত ‘মিউজিক ফর উইমেন’ কনসার্টটি দেখানো হবে দুপুরে। এখানে গান করেছে এলআরবি, দলছুট, হূদয় খান, লালন, মিলা ও বন্দনা। আজকের রাত বিরাতে অনুষ্ঠানের অতিথি সিআরপির প্রতিষ্ঠাতা ভেলোরি টেলর।বৈশাখী টিভিতে থাকছে তথ্যমূলক অনুষ্ঠান নারী পথে পথে ও কোথায় দাঁড়িয়ে আছি এবং প্রামাণ্যচিত্র গৃহিণী।